একটি না ফোঁটা কুঁড়ির | Golden Juilee Theme Song-2024

দেখা হয়েছে: 0

শিল্পী: 2024

Bangla Lyrics

সুবর্ণজয়ন্তী থিম সং-২০২৪ | Golden Juilee Theme Song-2024

কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: এম রহমান
শিল্পী:

 

একটি না ফোঁটা কুঁড়ির

এই গল্প-
একটি না ফোঁটা কুঁড়ির
পাখিদের গানে মুখরিত এক
সোনালি স্বপ্নপুরীর
এই গল্প –
শিশিরে শিশিরে শিহরিত হওয়া
সঙ্গীত শেফালীর
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
এই স্বাধীনতা সুনীল আকাশ
ঢেকে গিয়েছিল মেঘে
সাঁঝের কিনারে পিদিম জ্বেলেছে
মালিরাই জেগে জেগে।
তুলির আঁচড়ে মুর্ত করেছে
ফিকে হয়ে যাওয়া নীল
অববাহিকার সকাল সহসা
সোনা রোদে ঝিলমিল।
এই গল্প-
স্বচ্ছ জলের অতলে ছড়ানো
বর্ণালী সব নূরীর
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
এই পথে যাবো, যাবে কি বন্ধু
হেসে গেয়ে বহুদূর
সুবাসিত হবে সাত মহাদেশ
সাতটি সমুদ্দুর।
কর্ণে কর্ণে ঢেলে দিয়ে যাবো
বর্ণালী সব গান
নতুন শব্দে লেখা হবে আজ
স্বর্ণালী অভিধান।
মহাকাব্যের সূচনা শুনতে
আজ এই আয়োজন
নতুন সাথীরা করবে নতুন
মোড়ক উন্মোচন।
এই গল্প-
নীল নীলিমায় স্বপ্ন ছড়ানো
হাওয়াই মিঠাই ঘুড়ির
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
🔖

 

Transliteration in English

subarnajaynti thim sang-2024 | Golden Juilee Theme Song-2024


katha: naim al islam mahin
sur: em rahman
shilpi:


 


ekti na phota kurir

ei galp-
ekti na phota kurir
pakhider gane mukhrit ek
sonali sbapnpurir
ei galp –
shishire shishire shihrit haoa
sanggit shephalir
shat prabhater sourabh makha
subarn jayntir।।
ei sbadhinta sunil akash
dheke giyechil meghe
sajher kinare pidim jbeleche
malirai jege jege।
tulir achre murt kareche
phike haye jaoa nil
obbahikar sakal sahsa
sona rode jhilmil।
ei galp-
sbachch jaler otle charano
barnali sab nurir
shat prabhater sourabh makha
subarn jayntir।।
ei pathe jabo, jabe ki bandhu
hese geye bahudur
subasit habe sat mahadesh
satti samuddur।
karne karne dhele diye jabo
barnali sab gan
natun shabde lekha habe aj
sbarnali obhidhan।
mahakabjer suchna shunte
aj ei ayojan
natun sathira karbe natun
morak unmochan।
ei galp-
nil nilimay sbapn charano
haoai mithai ghurir
shat prabhater sourabh makha
subarn jayntir।।
🔖