গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

গোয়াল ভরা পুষনে ছেলে

বাবা বলে ডাকে না।

মনের দুঃখ মনই জানে
সে অন্যে জানে না।।

মন আর তুমি মানুষ দুইজন
এই দু’জনাতেই প্রেমালাপন।

কখন সুধার হয় বরিষণ
কখন গরল পেয়ে যন্ত্রণা।।

মন আর তুমি একজন হলে
অনায়াসে অমূল্য মেলে।
একজনাতে আর একজন এলে
মুর্শিদরূপ হয় প্রকাশনা।।

আশাসিন্ধুর কুলে লালন
পাবার আশে অমূল্য ধন।
জীবন যৌবন সব সমর্পণ
আপন কিছু রাখলো না।।

Transliteration in English

goal bhara pushne chele

baba bale dake na।

maner duhkh manai jane
se onje jane na।।

man ar tumi manush duijan
ei du’janatei premalapan।

kakhan sudhar hay barishan
kakhan garal peye jantrna।।

man ar tumi ekajan hale
onayase omulj mele।
ekajnate ar ekajan ele
murshidrup hay prakashna।।

ashasindhur kule lalan
pabar ashe omulj dhan।
jiban jouban sab samarpan
apan kichu rakhlo na।।