গুরুদেব বড় কৃপা করি Lyrics | Gurudev Boro Kripa Kori
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
গুরুদেব বড় কৃপা করি Lyrics
Gurudev Boro Kripa Kori Lyrics
গুরুদেব বড় কৃপা করি Lyrics
গুরুদেব!
বড় কৃপা করি’, গৌড়বন-মাঝে
গোদ্রুমে দিয়াছ স্থান ।
আজ্ঞা দিল মোরে, এই ব্রজে বসি’,
হরিনাম কর গান ॥১॥
কিন্তু কবে প্রভো, যোগ্যতা অর্পিবে,
এ দাসেরে দয়া করি’ ।
চিত্ত স্থির হবে, সকল সহিব,
একান্তে ভজিব হরি ॥২॥
শৈশব-যৌবনে, জড়সুখ-সঙ্গে,
অভ্যাস হইল মন্দ ।
নিজকর্ম্ম-দোষে, এ দেহ হইল,
ভজনের প্রতিবন্ধ ॥৩॥
বার্দ্ধক্যে এখন, পঞ্চরোগে হত,
কেমনে ভজিব বল’ ।
কাঁদিয়া কাঁদিয়া, তোমার চরণে
পড়িয়াছি সুবিহ্বল ॥৪॥
Transliteration in English
gurudeb bar kripa kari Lyrics Gurudev Boro Kripa Kori Lyrics gurudeb bar kripa kari Lyrics gurudeb! bar kripa kari’, gouraban-majhe godrume diyach sthan । agya dil more, ei braje basi’, harinam kar gan ॥1॥ kintu kabe prabho, jogjta orpibe, e dasere daya kari’ । chitt sthir habe, sakal sahib, ekante bhajib hari ॥2॥ shoishab-joubne, jarsukh-sangge, obhjas hail mand । nijakarmm-doshe, e deh hail, bhajner pratibandh ॥3॥ barddhkje ekhan, panchroge hat, kemne bhajib bal’ । kadiya kadiya, tomar charne pariyachi subihbal ॥4॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গুরুদেব বড় কৃপা করি Lyrics | Gurudev Boro Kripa Kori” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।