গুরুর দয়া যারে হয় সেই জানে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে।।
শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মহড়া।
আলেক সওয়ার পবন ঘোড়া
ফিরছে সেইখানে।।
জলের বিম্ব আলের উপর
আখন্ড প্রলয়ের মাঝার।
যার বিন্দুতে হয় সিন্ধু তাহার
ধারা বয় ত্রিগুণে।।
হাতের কাছে আলেক শহর
রঙবেরঙের উঠছে লহর।
সিরাজ সাঁই কয় লালন রে তোর
সদাই ঘোর মনে।।
Transliteration in English
gurur daya jare hay sei jane। je rupe sai biraj kare deh bhubne।। shahre sahasr para tinti path tar ek mahra। alek saoar paban ghora phirche seikhane।। jaler bimb aler upar akhand pralyer majhar। jar bindute hay sindhu tahar dhara bay trigune।। hater kache alek shahar rangbernger uthche lahar। siraj sai kay lalan re tor sadai ghor mane।।