হে মহাজীবন, আর এ কাব্য নয়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো।।
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো
হে মহাজীবন।।
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি
হে মহাজীবন।।
কথা: সুকান্ত ভট্টাচার্য্য
সুর: ইমতিয়াজ আহ্মেদ
Transliteration in English
he mahajiban, ar e kabj nay ebar kathin, kathor gadje ano।। pad-lalitj-jhangkar muche jak gadjer kara haturike aj hano he mahajiban।। prayojan nei, kabitar snigdhta kabita tomay dilam ajke chuti, kshudhar rajje prithibi-gadjamay purnima-chad jen jhalsano ruti he mahajiban।। katha: sukant bhattacharjj sur: imtiyaj ahmed