হ্যাদে গো নন্দরানী
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে
দাও। আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে। আমাদের শ্যামকে দিয়ে
যাও। হেরো গো প্রভাত হল, সুয্যি ওঠে, ফুল ফুটেছে
বনে। আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি
মনে। ওগো, পীত ধড়া পরিয়ে তারে কোলে
নিয়ে আয়। তার হাতে দিয়ে মোহন বেণু, নূপুর
দিয়ো পায়। রোদের বেলায় গাছের তলায় নাচব মোরা
সবাই মিলে। বাজবে নূপুর রুনুঝুনু, বাজবে বাঁশি মধুর
বোলে। বনফুলে গাঁথব মালা, পরিয়ে দেব’ শ্যামের গলে।
Transliteration in English
Hyade go nandorani, aamader shyamke chhere daao. Aamra raakhal-baalok dnaariye dwaare. Aamader shyamke diye jaao. Hero go probhat holo, sujji otthe, phul phutechhe bone. Aamra shyamke niye gostthe jaabo aaj korechhi mone. Ogo, pito dhara poriye taare kole niye aay. Taar haate diyo mohan benu, nupur diyo paay. Roder belay gaacher talay naachbo mora sabai mile. Baajbe nupur runujhunu, baajbe bnaashi modhur bole. Bonophule gnaathbo maala, poriye debo shyamer gale.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হ্যাদে গো নন্দরানী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে
দাও। আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে। আমাদের শ্যামকে দিয়ে
যাও। হেরো গো প্রভাত হল, সুয্যি ওঠে, ফুল ফুটেছে
বনে। আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।