হে নিরুপমা, গানে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা।
ঝরোঝরো ধারা আজি উতরোল, নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা।
সজল পবন দিশে দিশে তোলে বাদলগাথা।
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা।
এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত কানন-’পরে।
নবকদম্ব মদির গন্ধে আকুল করে
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা।
তোমার দুখানি কালো আঁখি-’পরে বরষার কালো ছায়াখানি পড়ে,
ঘন কালো তব কুঞ্চিত কেশে যূথীর মালা।
তোমার চরণে নববরষার বরণডালা।
হে নিরুপমা,
আঁখি যদি আজ করে অপরাধ, করিয়ো ক্ষমা।
হেরো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি ওঠে খনে খনে,
দ্রুত কৌতুকে তব বাতায়নে কী দেখে চেয়ে।
অধীর পবন কিসের লাগিয়া আসিছে ধেয়ে।

Transliteration in English

Hey nirupoma,
Gaane jodi laage biwhalo taan   koriyo khama.
Jharojharo dhaara aaji utorol,  nodi-kule kule utthe kallol,
Bone bone gaahe marmarosware    nobino paata.
Sajalo pabono dishe dishe tole    baadologaatha.
Hey nirupoma,
Chapolata aaji jodi ghote tobe    koriyo khama.
Elo baroshar saghano dibosh,  bonoraaji aaji byakulo bibash,
Bokulobithika mukule matto    kaanono-pare.
Nabokadombo modiro gandhe   aakulo kore.
Hey nirupoma,
Chapolata aaji jodi ghote tobe    koriyo khama.
Tomari dukhani kaalo aankhi-pare  barosharo kaalo chhaayakhaani pare,
Ghanokaalo tabo kunchito keshe    juthiro maala.
Tomar charone nabobaroshar barondaala.
Hey nirupoma,
Aankhi jodi aaj kore aporaadh,    koriyo khama.
Hero aakasher dur kone kone    bijuli chamoki utthe khane khane,
Dhruto koutuke tabo baatayane    ki dekhe cheye.
Adhiro pabono kisero laagiya  aashichhe dheye.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হে নিরুপমা, গানে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হে নিরুপমা, গানে” গানটি শুরু হয়:

হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা।
ঝরোঝরো ধারা আজি উতরোল, নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হে নিরুপমা, গানে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হে নিরুপমা, গানে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হে নিরুপমা, গানে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হে নিরুপমা, গানে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান