হরি বলে হরি কাঁদে কেনে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

হরি বলে হরি কাঁদে কেনে

ধারা বহে দু’নয়নে।।

হরি বলে হরি গোরা
দু’নয়নে বহে ধারা।

কী ছলে এসেছে গোরা
নদীয়া ভুবনে।।

আমারা যত পুরুষ নারী
দেখিতে আইলাম হরি।

হরিকে হরিল হরি
সেই হরি কোনখানে।।

গৌরহরি দেখে এবার
কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর।

সেই হরি কী করে এবার
লালন তাই ভাবে মনে।।

Transliteration in English

hari bale hari kade kene

dhara bahe du’nayne।।

hari bale hari gora
du’nayne bahe dhara।

ki chale eseche gora
nadiya bhubne।।

amara jat purush nari
dekhite ailam hari।

harike haril hari
sei hari konkhane।।

gourahri dekhe ebar
kat purush nari chere jay ghar।

sei hari ki kare ebar
lalan tai bhabe mane।।