হরি তোমার সর্বরূপ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Hori Tomar SorboRup Lyrics
হরি তোমার সর্বরূপ
Hori Tomar SorboRup Lyrics
হরি তোমার সর্বরূপ
মাতৃরূপ সার,
তুমি সর্বরূপ প্রকাশিলে
প্রসবিলে ত্রিসংসার।
কে জানে হে তোমার মর্ম,
কোন রূপে কি করো কর্ম
পরম ব্রহ্ম,
ও তুমি পিতৃরূপে দিয়ে জন্ম
মাতৃরূপে দাও স্তন্যধার।
পিতার কোলে থাকলে ছেলে,
স্থির মানে না ক্ষুধা পেলে
ডাকে মা বলে,
ও আবার মায়ের ছেলে মাকে পেলে
পিতার কোলে যায় না আর।
মাতৃহীন বালক যারা,
কি কষ্টে কাল কাটায় তারা
জানে মা তারা,
ও সে দীনহীন কাঙালের মতো
চোখে ধারা অনিবার।
মায়ের মায়া পুত্রে যত
পিতার মায়া নাই রে তত
শাস্ত্র-সম্মত,
মা কথাটি বদন-ভরা
তুলনা দিতে নাহি তার।
দিন-অন্তে যে কৃষ্ণ বলে,
প্রাণ-অন্তে তার কি ফল ফলে
কার সাধ্য কে বলে,
নীলকণ্ঠ বলে ওপর সিন্ধুজলে
অনায়াসে হবি পার।
Transliteration in English
Hori Tomar SorboRup Lyrics hari tomar sarbrup matrirup sar, tumi sarbrup prakashile prasbile trisangsar। ke jane he tomar marm, kon rupe ki karo karm param brahm, o tumi pitrirupe diye janm matrirupe dao stanjdhar। pitar kole thakle chele, sthir mane na kshudha pele dake ma bale, o abar mayer chele make pele pitar kole jay na ar। matrihin balak jara, ki kashte kal katay tara jane ma tara, o se dinhin kangaler mato chokhe dhara onibar। mayer maya putre jat pitar maya nai re tat shastr-sammat, ma kathati badan-bhara tulna dite nahi tar। din-onte je krishn bale, pran-onte tar ki phal phale kar sadhj ke bale, nilakanth bale opar sindhujle onayase habi par।