জাগরণে যায় বিভাবরী
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
জাগরণে যায় বিভাবরী—
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি।
যার লাগি ফিরি একা একা— আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি। বাণী
নাহি, তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে। এই
হিয়াভরা বেদনাতে, বারি-ছলোছলো আঁখিপাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি।
Transliteration in English
Jaagorane jaay bibhabori - Aankhi hote ghum nilo hori mori mori. Jaaro laagi phiri eka eka aankhi pipasito, naahi dekha, Taari bnaashi ogo taari bnaashi taari bnaashi baaje hiya bhori mori mori. Baani naahi, tobu kaane kaane ki je shuni taaha keba jaane. Ei hiyabhara bedonate, baari-chhalochaalo aankhipaate, Chhaaya dole taari chhaaya dole chhaaya dole dibanishi dhori mori mori.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জাগরণে যায় বিভাবরী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জাগরণে যায় বিভাবরী—
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি।
যার লাগি ফিরি একা একা— আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি। বাণী
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।