যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে।।
আঁধার যখন ছাইল বনতল
পথ হারিয়ে এলে হে চঞ্চল
দীপ নিভাতে এলে হে বাদল ঝড়ের পাখা মেলে।।
শূন্য যখন নিবেদনের থালা তখন তুমি এলে
শুকিয়ে যখন ঝরল বরণ-মালা তখন তুমি এলে।
নিরশ্রু এই নয়ন পাতে
শেষ পূজা মোর আজকে রাতে
নিবু নিবু প্রাণ শিখাতে আরতি দীপ জ্বেলে।।
Transliteration in English
jakhan amar kusum jharar bela takhan tumi ele
bhatir srote bhaslo jakhan bhela parer pathik ele।।
adhar jakhan chail banatal
path hariye ele he chanchal
dip nibhate ele he badal jharer pakha mele।।
shunj jakhan nibedner thala takhan tumi ele
shukiye jakhan jharal baran-mala takhan tumi ele।
nirshru ei nayan pate
shesh puja mor ajke rate
nibu nibu pran shikhate arti dip jbele।।উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে।।
আঁধার যখন ছাইল বনতলপথ হারিয়ে এলে হে চঞ্চলদীপ নিভাতে এলে হে বাদল ঝড়ের পাখা মেলে।।
শূন্য যখন নিবেদনের থালা তখন তুমি এলেশুকিয়ে যখন ঝরল বরণ-মালা তখন তুমি এলে।
নিরশ্রু এই নয়ন পাতেশেষ পূজা মোর আজকে রাতেনিবু নিবু প্রাণ শিখাতে আরতি দীপ জ্বেলে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।