জানবো এই পাপী হতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জানবো এই পাপী হতে
যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।।
নদীয়া নগরে যত জন
সবারে বিলালে প্রেমরত্নধন।
আমি নরাধম না জানি মরম
চাইলে না হে গৌর আমা পানেতে।।
তোমারই সুপ্রেমের হাওয়ায়
কাঠের পুতুল নলিন হয়।
আমি দীনহীন ভজন বিহীন
অপার হয়ে বসে আছি কুপথে।।
মলয়া পর্বতের উপর
যত বৃক্ষ সকলই হয় সার।
কেবল যায় জানা বাঁশে সার হয়না
লালন প’লো তেমনি প্রেম শূন্য চিতে।।
Transliteration in English
janbo ei papi hate jadi esech he gour jib tbarate।। nadiya nagre jat jan sabare bilale premaratnadhan। ami naradham na jani maram chaile na he gour ama panete।। tomarai supremer haoay kather putul nalin hay। ami dinhin bhajan bihin opar haye base achi kupthe।। malya parbter upar jat briksh sakalai hay sar। kebal jay jana bashe sar hayna lalan p’lo temni prem shunj chite।।