জান গে সেই রাগের করণ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জান গে সেই রাগের করণ
যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ।।
শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে।
সে যে টলের কার্য নয় অটল না বলয়
সে আর কেমন।।
রাধাতে যে ভাব কৃষ্ণের
জানে না তা গোপীগণে।
সে ভাব না জেনে
সে সঙ্গ কেমনে পাবে কোনজন।।
শম্ভুরসের উপাসনা
না জানিলে রসিক হয়না।
লালন বলে সে যে নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন।।
Transliteration in English
jan ge sei rager karan
jate krishnabaran halo gourabaran।।
shatkoti gopi sangge
krishnprem rasarngge।
se je taler karj nay otal na balay
se ar keman।।
radhate je bhab krishner
jane na ta gopigne।
se bhab na jene
se sangg kemne pabe konajan।।
shambhurser upasna
na janile rasik hayna।
lalan bale se je nigurh karan braje
okoitab dhan।।