যে দিন ফুটল
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
যে দিন ফুটল কমল কিছুই জানি নাই,
আমি ছিলেম অন্যমনে।
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই,
সে যে রইল সঙ্গোপনে।
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চমকে উঠে চায়,
মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায় দখিন-সমীরণে।
ওগো, সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
আমায় দেশে দেশান্তে।
যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে।
কে জানিত দূরে তো নেই সে,
আমারি গো আমারি সেই যে,
এ মাধুরী ফুটেছে হায় রে
আমার হৃদয়-উপবনে।
Transliteration in English
Je din phutlo kamal kichhui jaani naai, Aami chhilem onyomone. Aamar saajiye saaji taare aani naai, Se je roilo sangopane. Maajhe maajhe hiya aakulpraay, Swapon dekhe chamake utthe chaay, Mando modhur gandho aase haay Kothaay dokhin samirane. Ogo sei sugandhe phiray udaasiya Aamay deshe deshante. Jeno sandhaane taar utthe nishwasiya Bhuban nobin basonte. Ke jaanito dure to nei se, Aamaari go aamari sei je, E maadhuri phutechhe haay re Aamar hridoy-upobone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যে দিন ফুটল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যে দিন ফুটল কমল কিছুই জানি নাই,
ন্যমনে।
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই,
সে যে রইল সঙ্গোপনে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।