যে জন শিষ্য হয়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Je Jon Shishyo Hoy Lyrics
যে জন শিষ্য হয়
Je Jon Shishyo Hoy Lyrics
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়।
এক হাতে যদি বাজতো তালি
তবে দুই হাত কেন
লাগায়।।
গুরু-শিষ্য এমনি ধারা
চাঁদের কোলে থাকে তারা
খাঁচা বাঁশে ঘুণে জ্বরা
গুরু না চিনলে ঘটে
তাই।।
গুরু লোভী শিষ্য কামী
প্রেম করা তার সেচা পানি
উলুখড়ে জ্বলছে অগ্নি
জ্বলতে জ্বলতে নিভে
যায়।।
গুরু-শিষ্যে প্রেম করা
মুঠের মধ্যে ছায়া ধরা
সিরাজ সাঁই কয়, লালন তেরা
এমনই প্রেম করা
চাই।।
Transliteration in English
Je Jon Shishyo Hoy Lyrics je jan shishj hay, gurur maner khabar lay। ek hate jadi bajto tali tabe dui hat ken lagay।। guru-shishj emni dhara chader kole thake tara khacha bashe ghune jbara guru na chinle ghate tai।। guru lobhi shishj kami prem kara tar secha pani ulukhre jbalche ogni jbalte jbalte nibhe jay।। guru-shishje prem kara muther madhje chaya dhara siraj sai kay, lalan tera emanai prem kara chai।।