ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
মেঘলা সকাল বেলা।
বেণু বনে কে খেলে রে পাতা ঝরার খেলা।
মেঘলা সকাল বেলা।।
কাজল বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,
ব’সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা।।
দুলিয়ে কেয়া ফুলের বেনী শাপলা মালা প’রে
খেলতে এলো মেঘ পরীরা ঘুমতী নদীর চরে।
বিজলিতে কে দূর বিমানে, সোনার চুড়ির ঝিলিক হানে,
বনে বনে কে বসালো যুঁই-চামেলির মেলা।।
Transliteration in English
jhiler jale ke bhasalo nil shaluker bhela meghla sakal bela। benu bane ke khele re pata jharar khela। meghla sakal bela।। kajal baran palli meye brishti dharay beray neye, b’se dighir dhare megher pane ray cheye ekela।। duliye keya phuler beni shapla mala p’re khelte elo megh parira ghumti nadir chare। bijlite ke dur bimane, sonar churir jhilik hane, bane bane ke basalo jui-chamelir mela।।