যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥

চির শ্মশানচারী অনাদি সমাধিধারী
স্তব্ধ ভয়ে চরণে তাঁরি প্রণতি করে গগন॥

ত্রিশূল-বিষাণ রহে পড়িয়া পাশে
ললাটে শশী নাহি হাসে
গঙ্গা তরঙ্গ-হারা ভীত ভুবন।

ত্রাহি হে শম্ভু শিব, ত্রাসে কাঁপে জড় ও জীব
ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন॥

Transliteration in English

jogi shib shangkar bhola digambar
trilochan debadideb dhjane sada magan॥

chir shmashanchari onadi samadhidhari
stabdh bhaye charne tari pranti kare gagan॥

trishul-bishan rahe pariya pashe
lalate shashi nahi hase
gangga tarangg-hara bhit bhuban।

trahi he shambhu shib, trase kape jar o jib
bholo e bhishan tap gahiteche saghan॥