জয় জয় নবজাত বাংলাদেশ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জয় জয় নবজাত বাংলাদেশ,
জয় জয় মুক্তিবাহিনী
ভারতীয় সৈন্যের সাথে রচিলে
মৈত্রীর কাহিনী।।
ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা,
বিভেদগামী শক্তির বদলে
গঙ্গা পদ্মার একতা,
বিশাল ভলগা, গঙ্গা-পদ্মার
পাড় ভেঙ্গে এক হল পানি।।
সামন্ততন্ত্রের বিপরীতে, এক নতুন প্রজাতন্ত্র,
সমরতন্ত্রের বিপরীতে,
এক অভিনব সমাজতন্ত্র,
স্থাপনা করে রক্তে লিখিলে
শেখ মুজিবরের বাণী।।
কথা: ভুপেন হাজারিকা
সুর: ভুপেন হাজারিকা
Transliteration in English
jay jay nabjat bangladesh,
jay jay muktibahini
bhartiy soinjer sathe rachile
moitrir kahini।।
dharmandhtar biprite dharmnirpekshta,
bibhedgami shaktir badle
gangga padmar ekta,
bishal bhalga, gangga-padmar
par bhengge ek hal pani।।
samantatntrer biprite, ek natun prajatantr,
samaratntrer biprite,
ek obhinab samajatantr,
sthapna kare rakte likhile
shekh mujibrer bani।।
katha: bhupen hajarika
sur: bhupen hajarika