জলের ঘাটে দেইখা আইলাম
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।
নিত্যি-নিত্যি ফুল বাগানে,
ভ্রমর আইসা মধু খায়।
আয় গো ললিতা সখি আবার দেখি পুনরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।
মুখে হাসি, হাতে বাঁশি, বাজায় বাঁশি বন্ধুয়ায়,
চাঁদ বদনে প্রেমের রেখা, কিবা শোভা দেখা যায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।
ভাইবে রাধারমন বলে, পাইলামনা রে হায় রে হায়,
পাইতাম যদি প্রান বন্ধুরে, রাখতাম হৃদয় পিঞ্জরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।
Transliteration in English
jaler ghate deikhja ailam, ki sundarao shjamray, shjamray, bhramray ghuira-ghuira madhu khay। nitji-nitji phul bagane, bhramar aisa madhu khay। ay go lalita sakhi abar dekhi punray। jaler ghate deikhja ailam, ki sundarao shjamray। mukhe hasi, hate bashi, bajay bashi bandhuyay, chad badne premer rekha, kiba shobha dekha jay। jaler ghate deikhja ailam, ki sundarao shjamray। bhaibe radharaman bale, pailamna re hay re hay, paitam jadi pran bandhure, rakhtam hriday pinjray। jaler ghate deikhja ailam, ki sundarao shjamray। jaler ghate deikhja ailam, ki sundarao shjamray, shjamray, bhramray ghuira-ghuira madhu khay।