কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই।
করে বাঁশি নাই, মাথে চূড়া নাই।।
ক্ষীর সর ননী খেতে
বাঁশীটি সদাই বাজাতে।
কি অসুখ পেয়ে তাতে
ফকির হলি ভাই।।
অগুরু চন্দন আদি মাখিতে নিরবধি।
সেই অঙ্গ ধূলায় অদ্ভুতি
এখন দেখতে পাই।।
বৃন্দাবন যথার্থ বন
তুই বিনে হলো রে এখন।
মানুষ লীলে করবে কোন জন
লালন বলে তাই।।
Transliteration in English
kar bhabe e bhab hare jiban kanai। kare bashi nai, mathe chura nai।। kshir sar nani khete bashiti sadai bajate। ki osukh peye tate phakir hali bhai।। oguru chandan adi makhite nirabdhi। sei ongg dhulay odbhuti ekhan dekhte pai।। brindaban jatharth ban tui bine halo re ekhan। manush lile karbe kon jan lalan bale tai।।