করুণ কেন অরুণ আঁখি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
করুণ কেন অরুণ আঁখি
দাও গো সাকী দাও শারাব
হায় সাকী এ আঙ্গুরী খুন ,
নয় ও হিয়ার খুন খারাব ।।
দুর্দিনের এই দারুণ দিনে
শরণ নিলাম পান – শালায়,
হায় সাহারার প্রখর তাপে
পরাণ কাপে দিল কাবাব ।।
আর সহে না দিল নিয়ে এই
দিল – দরদীর দিললগী ,
তাই ত চালাই নিল পেয়ালায়
লাল শিরাজী বে – হিসাব ।।
এই শারাবের নেশার রঙ্গে
নয়ন –জলের রং লুকাই ,
দেখছি আধার জীবন ভরি
ভর পিয়ালার লাল খোয়াব ।।
আমার বুকের শুন্যে কে গো
ব্যাথার তারে ছড় চালায় ,
গাইছি খুশীর মাহফিলে গান
বেদন – গুনীর বীণ রবাব ।
হারাম কি এই রঙ্গিন পানি
আর হালাল এই জল চোখের ?
নরক আমার হউক মঞ্জুর
বিদায় বন্ধু লও আদাব ।।
দেখ রে কবি প্রিয়ার ছবি
এই শারাবের আরশিতে,
লাল গেলাসের কাচ – মহলার
পার হতে তার শোন জওয়াব ।।
Transliteration in English
karun ken orun akhi dao go saki dao sharab hay saki e angguri khun , nay o hiyar khun kharab ।। durdiner ei darun dine sharan nilam pan – shalay, hay saharar prakhar tape paran kape dil kabab ।। ar sahe na dil niye ei dil – dardir dilalgi , tai t chalai nil peyalay lal shiraji be – hisab ।। ei sharaber neshar rangge nayan –jaler rang lukai , dekhchi adhar jiban bhari bhar piyalar lal khoab ।। amar buker shunje ke go bjathar tare char chalay , gaichi khushir mahphile gan bedan – gunir bin rabab । haram ki ei ranggin pani ar halal ei jal chokher ? narak amar hauk manjur biday bandhu lao adab ।। dekh re kabi priyar chabi ei sharaber arshite, lal gelaser kach – mahlar par hate tar shon jaoab ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“করুণ কেন অরুণ আঁখি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।