কে বানাইলো এমন রঙমহল খানা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কে বানাইলো এমন রঙমহল খানা

হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।

বিনা তেলে জ্বলে বাতি
দেখতে যেমন মুক্তা মতি
জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।

তিল পরিমাণ জায়গা সে যে
হদ্দরূপ তাহার মাঝে
কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।

যে গঠিল এ রঙমহল
না জানি তার রূপটি কেমন।

সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।

Transliteration in English

ke banailo eman rangamahal khana

haoa dame dekh tare asal bena।।

bina tele jbale bati
dekhte jeman mukta mati
jalamay tar chaturbhiti madhje khana।।

til pariman jayga se je
haddrup tahar majhe
kalay shone adhlay dekhe nengrar nachna।।

je gathil e rangamahal
na jani tar rupti keman।

siraj sai kay naire lalan tar tulna।।