কে তোর মালেক চিনলি না রে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কে তোর মালেক চিনলি না রে।
মন তোর এমন জনম কি আর হবে রে।।
দেবের দুর্লভ এবার মানবজনম তোমার।
এমন জনমের আচার করলি কিরে।।
নিঃশ্বাসের নাইরে বিশ্বাস
পলকে করিবে নৈরাশ।
তখন মনে রবে মনের আশ বলবি কারে।।
এখনও শ্বাস আছে বজায়
যা করো মন তাই সিদ্ধি হয়।
সিরাজ সাঁই তাই বারে বার কয় লালনেরে।।
Transliteration in English
ke tor malek chinli na re। man tor eman janam ki ar habe re।। deber durlabh ebar manabajanam tomar। eman janmer achar karli kire।। nihshbaser naire bishbas palke karibe noirash। takhan mane rabe maner ash balbi kare।। ekhanao shbas ache bajay ja karo man tai siddhi hay। siraj sai tai bare bar kay lalnere।।