কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।।

সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে
সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।।

কাজল করি যারে রাখি গো আঁখি পাতে ,
স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে ।
বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি
বাধিলে বলয় সাথে মালয়ায় যায় সে উড়ি
কি দিয়ে সে উদাসীর মন মোহি ।

(মিশ্র বেহাগ খাম্বাজ দাদরা )

Transliteration in English

ken kade paran ki bednay kare kahi
sada kape bhiru hiya rahi rahi ।।

se sathe thake nil nabhe ami nayan jal sayre
satash tarar satin sathe se je ghure mare
kemne dhari se chade rahu nahi ।।

kajal kari jare rakhi go akhi pate ,
sbapne jay se dhuye gopan oshru sathe ।
buke tay mala kari rakhile jay se churi
badhile balay sathe malyay jay se uri
ki diye se udasir man mohi ।

(mishr behag khambaj dadra )