খালি ভাঁড় থাকবে রে পড়ে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

খালি ভাঁড় থাকবে রে পড়ে।
দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে।।

মন যদি গোলমরিচ হতো
তবে কি আর কর্পূর যেত।
তিলক আদি না থাকিত সুসঙ্গ ছেড়ে।।

অমূল্য কর্পূর যাহা
ঢাকা দেওয়া আছে তাহা।
কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাঁড়ে।।

সে ধন রাখিবার কারণ
নিলে না গুরুর স্মরণ।
লালন বলে বেড়াই এখন
আগাড় ভাগাড়ে।।

Transliteration in English

khali bhar thakbe re pare।
dine din karpur tor jabe re ure।।

man jadi golamrich hato
tabe ki ar karpur jet।
tilak adi na thakit susangg chere।।

omulj karpur jaha
dhaka deoa ache taha।
kemne prabeshe haoa karpurer bhare।।

se dhan rakhibar karan
nile na gurur smaran।
lalan bale berai ekhan
agar bhagare।।