কী জ্বালা দিয়ে গেলা মোরে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কী জ্বালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালঙ্কের উপরে
সিঁথির সিঁদুরে রাখিব বন্ধুরে,
সিঁথির সিঁদুরে রাখিব বন্ধুরে,
ভিড়িয়ে রেশম ডোরে,
ভিড়িয়ে রেশম ডোরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বসন খসি খসি পড়ে
কহে আসগর আলী, সাধু শত জানি,
কহে আসগর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে,
উদাসী বানাইল মোরে
………………
আসগর আলী / আস্কর আলী পণ্ডিত
Transliteration in English
ki jbala diye gela more, nayner kajal paraner bandhure, na dekhile paran pore, ki duhkh diye gela more, nayner kajal paraner bandhure, na dekhile paran pore, na dekhile paran pore na rakhi matite, na rakhi patite, na rakhi palngker upre sithir sidure rakhib bandhure, sithir sidure rakhib bandhure, bhiriye resham dore, bhiriye resham dore bandhu parbasi, parer ghare asi, et ghume ken dhare o bandhu parbasi, parer ghare asi, et ghume ken dhare kayla kare dhbani, pohail rajni, kayla kare dhbani, pohail rajni, na daki nandinir dare narir prem geche, ki tona kairache, basan khasi khasi pare kahe asagar ali, sadhu shat jani, kahe asagar ali, sadhu shat jani, udasi banail more, udasi banail more ……………… asagar ali / askar ali pandit