কি শোভা করেছেন সাঁই রঙমহলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কি শোভা করেছেন সাঁই রঙমহলে

অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায়গো ভুলে।।

জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালায় আয়না আঁটা।

তার ভিতরে রূপের ছটা
মেঘে যেমন বিজলী খেলে।।

লাল জরদ ছনি মনি
বলবো কি তার রূপ বাখানি।

দেখতে যেমন পরশমণি
তারার মালা চাঁদের গলে।।

অনুরাগ যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চোখে উদয়।

এড়াইবে শমনের দায়
লালন ম’লো অবহেলে।।

Transliteration in English

ki shobha karechen sai rangamahle

ojan rupe dichche jhalak
dekhle nayan jaygo bhule।।

jaler madhje kaler kotha
sapt talay ayna ata।

tar bhitre ruper chata
meghe jeman bijli khele।।

lal jarad chani mani
balbo ki tar rup bakhani।

dekhte jeman parashamni
tarar mala chader gale।।

onurag jar badha hriday
tarai se rup chokhe uday।

eraibe shamner day
lalan m’lo obhele।।