কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ।১
(কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ।।

কে তোমারে হান্‌ল হেলা, কবি!
(হায়!) সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি?
কা’র বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ।।

কোন্‌ ছন্দময়ীর ছন্দ দোলে আমার গানে গানে,
তোমার সুরের স্রোত ব’য়ে যায় কাহার প্রেমের টানে গো –
কাহার চরণ পানে?
কাহার গলায় ঠাঁই পেল না ব’লে
(তব) কথার মালা ব্যথার মত প্রতি হিয়ায় দোলে,
(তোমার) হাসিতে যে বাঁশি বাজে, সে ত’ তুমি নহ।।

Transliteration in English

kabi, sabar katha kaile, ebar nijer katha kah।1
(ken) nikhil bhuban obhimaner agun diye dah।।

ke tomare hanl hela, kabi!
(hay!) sure sure ak ki go sei bednar chabi?
ka’r birah rakt jharay bakshe oharah।।

kon chandamyir chand dole amar gane gane,
tomar surer srot b’ye jay kahar premer tane go –
kahar charan pane?
kahar galay thai pel na b’le
(tab) kathar mala bjathar mat prati hiyay dole,
(tomar) hasite je bashi baje, se t’ tumi nah।।