কই হল মোর মাছ ধরা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কই হল মোর মাছ ধরা।

চিরদিন ধাপ ঠেলিয়ে
হলাম আমি বলসারা।।

একে যাই ধাপো বিলি
তাতে হল ঠেলা জালি
ওঠে শামুকের ভারা।

শুভ যোগ না পেলে, সে মাছ এলে
হয় না কভু ক্ষার ছাড়া।

আমি যোগ বুঝিনে ঝিম চিনিনে
আন্দাজে হই চাপমারা।।

কেহ বলা কওয়া করে
মাছ ধরতে যাই প্রেম সাগরে
যে নদীর হয় তিন ধারা।

আমি মরতে গেলাম সেই নদীতে
খাটল না খ্যাপলা-খরা।।

যেজন ডুবারু ভাল
মাছের ক্ষার সেই চিনিল
তাদের সিদ্ধি হল যাত্রা।

আমি লালন ধাপ ঠেলা পাট
সার হল মোর লাল পড়া।।

Transliteration in English

kai hal mor mach dhara।

chirdin dhap theliye
halam ami balsara।।

eke jai dhapo bili
tate hal thela jali
othe shamuker bhara।

shubh jog na pele, se mach ele
hay na kabhu kshar chara।

ami jog bujhine jhim chinine
andaje hai chapmara।।

keh bala kaoa kare
mach dharte jai prem sagre
je nadir hay tin dhara।

ami marte gelam sei nadite
khatal na khjapla-khara।।

jejan dubaru bhal
macher kshar sei chinil
tader siddhi hal jatra।

ami lalan dhap thela pat
sar hal mor lal para।।