কখন যেনো যমে এসে Lyrics | Kokhon Jeno Jome Ese
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কখন যেনো যমে এসে Lyrics | Kokhon Jeno Jome Ese Lyrics
মরণ কথা স্মরণে গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
কখন যেনো যমে এসে Lyrics
কখন যেনো যমে এসে বাঁধে কষে, হয়ে গেছে সমন জারি।।
দাঁত নড়ে রক্ত পড়ে, পাক ধরেছে চুল আর দাঁড়ি।।
এখন চোখে কম দেখি, আবার কানে শুনি কম।
হাঁচি-কাশি সর্দি কাশে, বাইর হইতে চায় দম।।
কখন যেনো হয়রে মরণ।। চলে যাবো আপন বাড়ি।
ক্ষণিকালয় এ পরবাস ছেড়ে, যাবো আপন দেশে।
থাকবোনা আর এক মুহুর্ত, ভিসার মেয়াদ শেষে।।
ফিরতি টিকিট রেডি আছে।। রেডি যে যম গাড়ি।
কেউ হবেনা সঙ্গের সাথী, কিছুই যাবে না সাথে।
আইছি একা যাবো একা, আমলনামা যাবে সাথে।।
থাকবো মাটির কবরেতে।। ছেড়ে এই সুন্দর বাড়ি।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ভুল ত্রুটির ক্ষমা চাই।
ক্ষমা ছাড়া এই জগতে, চাওয়ার যে কিছু নাই।।
তাইতো তওবা পড়ছি সদাই।। নিলাম কালেমা পড়ি।
Transliteration in English
maran katha smarne gan lekhkah- sbapan shah shjamlapuri kakhan jeno jame ese Lyrics kakhan jeno jame ese badhe kashe, haye geche saman jari।। dat nare rakt pare, pak dhareche chul ar dari।। ekhan chokhe kam dekhi, abar kane shuni kam। hachi-kashi sardi kashe, bair haite chay dam।। kakhan jeno hayre maran।। chale jabo apan bari। kshanikalay e parbas chere, jabo apan deshe। thakbona ar ek muhurt, bhisar meyad sheshe।। phirti tikit redi ache।। redi je jam gari। keu habena sangger sathi, kichui jabe na sathe। aichi eka jabo eka, amalnama jabe sathe।। thakbo matir kabrete।। chere ei sundar bari। kay sbapan shah shjamlapuri, bhul trutir kshama chai। kshama chara ei jagte, chaoar je kichu nai।। taito taoba parchi sadai।। nilam kalema pari।