কলিতে পয়দা হয়েছে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কলিতে পয়দা হয়েছে
জিকির ছেড়ে হলাম ফকির,
কপ্নি করলাম সার।
আবার বাবার পেটে মায়ের জন্ম,
দুধ খাবি তুই কার?
বাবা কি শুনাইলি………আব্বা।
কলিতে পয়দা হয়েছে।।
দিল দরিয়ার মাঝেরে ভাই
একটা সর্প রয়েছে,
আবার সর্পের মাথায় একটা ব্যাঙে
নৃত্য করতেছে।
বাবা কি শুনাইলি………আব্বা।
কলিতে পয়দা হয়েছে।।
দিল দরিয়ার মাঝে একটা
ও ভাই ডিম্ব রয়েছে,
সেই ডিমের ভিতর ছয়টা ছানা
বসত করতেসে।
Transliteration in English
kalite payda hayeche jikir chere halam phakir, kapni karlam sar। abar babar pete mayer janm, dudh khabi tui kar? baba ki shunaili………abba। kalite payda hayeche।। dil dariyar majhere bhai ekta sarp rayeche, abar sarper mathay ekta bjange nritj karteche। baba ki shunaili………abba। kalite payda hayeche।। dil dariyar majhe ekta o bhai dimb rayeche, sei dimer bhitar chayta chana basat kartese।