কোন কলে নানান ছবি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কোন কলে নানাবিধ আওয়াজ উদয়।
কোন কলে নানান ছবি নাচ করে সদাই।।
কলমা পড়ি কল চিনিনে
যে কলে ঐ কলমা চলে।
উপর উপর বেড়াও ঘুরে
গভীরে ডুবিল না হৃদয়।।
কলের পাখি কলের চুয়া
কলের মোহর গিরে দেওয়া।
কল ছুটিলে যাবে হাওয়া
কে রবে কোথায়।।
আপন দেহের কল না ঢুঁড়ে
বেভুল হলে কলমা পড়ে।
ফকির লালন বলে মুর্শিদ ছেড়ে
কে পাবে খোদায়।।
Transliteration in English
kon kale nanabidh aoaj uday। kon kale nanan chabi nach kare sadai।। kalma pari kal chinine je kale oi kalma chale। upar upar berao ghure gabhire dubil na hriday।। kaler pakhi kaler chuya kaler mohar gire deoa। kal chutile jabe haoa ke rabe kothay।। apan deher kal na dhure bebhul hale kalma pare। phakir lalan bale murshid chere ke pabe khoday।।