কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া
কুহরিল মহুয়া –বনে
চমকি জাগিনু নিশীথ শয়নে।।

শূন্য ভবনে মৃদুল সমীরে
প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে
চরণ –চিহ্ন রাখি দলিত কুসুমে
চলিয়া গেছ তুমি দূর –বিজনে।।

বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে
বেণু–বনে সমীরণ হাহাকার করে
ব’লে যাও কেন গেলে এমন ক’রে
কিছু নাহি ব’লে সহসা গোপনে।।

Transliteration in English

kuhu kuhu kuhu kahu koeliya
kuhril mahuya –bane
chamki jaginu nishith shayne।।

shunj bhabne mridul samire
pradiper shikha kape dhire dhire
charan –chihn rakhi dalit kusume
chaliya gech tumi dur –bijne।।

bahire jhare phul ami jhuri ghare
benu–bane samiran hahakar kare
b’le jao ken gele eman k’re
kichu nahi b’le sahsa gopne।।