কুসুমে কুসুমে চরণচিহ্ন
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও
মুছে। ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায়
ঘুচে॥ চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল—
কোথা সে পথের শেষ কোন্ সুদূরের
দেশ সবাই তোমায়
তাই পুছে॥ ধাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই
দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই
একা। ‘এসো এসো এসো’ আঁখি কয় কেঁদে।
তৃষিত বক্ষ বলে ‘রাখি বেঁধে’
যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো
ধরা দিতে যদি নাই রুচে॥
Transliteration in English
Kusume kusume charonochinno diye jaao, sheshe daao muchhe. Ohe chanchalo, bela na jete khela keno tabo jaay ghuche. Chokito chokher oshrusajalo bedonay tumi chnuye chnuye chaolo - Kotha se pather shesh kon sudurer desh Sabai tomay taai puchhe. Bnaashorir daake knuri dhare shaakhe, phule jabe phote nai dekha. Tomar lagon jaay je kakhon, maala gnethe aami roi eka. 'Eso eso eso' aankhi koy knede. Trisito bokkho bale 'Raakhi bnedhe' Jete jete, ogo priyo, kichhu phele rekhe diyo Dhora dite jodi naai ruche.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কুসুমে কুসুমে চরণচিহ্ন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও
মুছে। ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায়
শ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল—
কোথা সে পথের শেষ কোন্ সুদূরের
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।