লহো লহো তুলে লহো
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি ওহে
সুন্দর হে সুন্দর॥ আমি আঁধার
বিছায়ে আছি রাতের আকাশে তোমারি
আশ্বাসে। তারায়
তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণী ওহে
সুন্দর হে সুন্দর। পাষাণ
আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,
‘পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে,
ওহে সুন্দর হে সুন্দর।’ শুষ্ক
যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে
আমার চিত্তমাঝে,
শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো
টানি ওহে সুন্দর হে সুন্দর॥
Transliteration in English
Laho laho tule laho nirabo binakhani. Tomar nandano nikunjo hote sur deho taay aani Ohey sundaro hey sundaro. Aami aandharo bichhaye aachhi raatero aakashe Tomari aashwase. Taaray taaray jaagao tomar aaloko-bhara baani Ohey sundaro hey sundaro. Paashan aamar kotthin dukhe tomay knede bale, 'Parosho diye saros karo bhaasao oshru jole, Ohey sundaro hey sundaro'. Shusko je ei nagno moru nityo mare laaje Aamar chittomaajhe, Shyamolo raser aanchal taahar bokkhe deho taani Ohey sundaro hey sundaro.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“লহো লহো তুলে লহো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি ওহে
সুন্দর হে সুন্দর॥ আমি আঁধার
বিছায়ে আছি রাতের আকাশে তোমারি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।