মা আমেনার কোলের মাঝে ভাসল এসে কে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মা আমেনার কোলের মাঝে ভাসল এসে কে।
এ বিশ্ব ভুবনে আজি চাহি যাহাকে।

এ বেশ কোথায় ছিল কে আনিল, আঁধারে দিয়েছে আলো
পাগল করে গেল পলকে গোলক।

মায়ের কোলে জনম নিয়া, মাকে ছেড়ে চলে গিয়া
মায়ের বুকে দুধ না খাইয়া, খায় অন্যের বুকে।

কলেমার বানী দিয়া জগতকে গেল মাতাইয়া
চার যুগে এক নাম ধরিয়া দোলে উঠলেন মায়ের কোলে।

দিয়ে তাহার নামের ধ্বনি তরে গেল কত প্রাণী
অকুল কুল দিলেন যিনি, তিনি ছিলেন কে

মক্কাতে সে উদয় হলে মদিনার নাম প্রকাশিলে
রজ্জব কয় কোন কৌশলে চিনি তাহাকে

Transliteration in English

ma amenar koler majhe bhasal ese ke।
    e bishb bhubne aji chahi jahake।

e besh kothay chil ke anil, adhare diyeche alo
pagal kare gel palke golak।

mayer kole janam niya, make chere chale giya
mayer buke dudh na khaiya, khay onjer buke।

kalemar bani diya jagatke gel mataiya
char juge ek nam dhariya dole uthlen mayer kole।

diye tahar namer dhbani tare gel kat prani
okul kul dilen jini, tini chilen ke

makkate se uday hale madinar nam prakashile
rajjab kay kon koushle chini tahake