মায় যে আমার কত কাছে রয়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মায় যে আমার কত কাছে রয়
হঠাতে পাইলে আঘাত মা শব্দটি মুখে হয়।।

এক মা আমার হয় মা খাকি, যার কোলে পেয়েছি স্থিতি,
এক মা আমার স্বরস্বতী, আল জিহ্বাতে সদায় রয়

এক মা হয় গর্ভধারিনী, দশ মাস রেখেছেন যদিনি
মা আমার জনম দুখিনী, অতি কষ্টে সন্তান লয়।।

এত কষ্ট মায়ে পাইয়া, শান্ত হন মা ডাক শুনিয়া।।
সেই মাকে আছি ভুলিয়া,নাজানি কি শেষে হয়।

পুত্র যদি রয় বিদেশে, মায়ের চোখের জলে বুক ভাসে
পুত্র আমার কেমন আছে,ঘুরে মায়ে সংবাদ লয়।।

বিদেশে গিয়া দুঃখ পাইয়া,শান্ত হয় প্রাণ মা ডাকিয়া
রজ্জবেতাই কয় ভাবিয়া,মা বিনে কেউ বান্ধব নয়।।

Transliteration in English

may je amar kat kache ray
hathate paile aghat ma shabdti mukhe hay।।

ek ma amar hay ma khaki, jar kole peyechi sthiti,
ek ma amar sbarasbti, al jihbate saday ray

ek ma hay garbhdharini, dash mas rekhechen jadini
ma amar janam dukhini, oti kashte santan lay।।

et kasht maye paiya, shant han ma dak shuniya।।
sei make achi bhuliya,najani ki sheshe hay।

putr jadi ray bideshe, mayer chokher jale buk bhase
putr amar keman ache,ghure maye sangbad lay।।

bideshe giya duhkh paiya,shant hay pran ma dakiya
rajjbetai kay bhabiya,ma bine keu bandhab nay।।