মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।।

খোদার তখত বান্দার দেল যথা
কোরানে বলেছেন আপে খোদ খোদায়।

আজাজিলের পর হলো খাতা
না বুঝে দেল গভীরি।।

জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর
আঠারো মোকাম চারিতে বিচার।

লা মোকামে তাহার উপর
মাওলার নিজ আসন সেই পুরী।।

দেলদরিয়ায় ডুবারু যেজন হয়
আলখানার ভেধ সেহি জানতে পায়।

আলে আজব কাম দ্বিদলে বারাম
ফকির লালন খোঁজে বাহিরই।।

Transliteration in English

madhur del dariyay dube karo phakiri।

char phikiri karo phakiri din halo akheri।।

khodar takhat bandar del jatha
korane balechen ape khod khoday।

ajajiler par halo khata
na bujhe del gabhiri।।

jante hay se deler choudd ghar
atharo mokam charite bichar।

la mokame tahar upar
maolar nij asan sei puri।।

deladriyay dubaru jejan hay
alkhanar bhedh sehi jante pay।

ale ajab kam dbidle baram
phakir lalan khoje bahirai।।