মাগো তোমার কোলে জন্মে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মাগো তোমার কোলে জন্মে
পেয়েছি সুখের আলো
তাইতো তোমায় জীবন দিয়েও
তাই বেসেছি ভালো।।
তোমার বুকের সুধায় আমি
স্বপ্ন দেখি মুগ্ধ চোখে
শিশির কণা পাত্র ছুঁয়ে
প্রাণের পরশ পেলো।।
এখানে পদ্মা মেঘনা যমুনা
ফল্গু ধারা বয়ে চলে যায়
কুলু কুলু ঢেউ কলরোলে নাচে
বাংলা মায়ের কোলে।।
[গানটির কথা ও সুর দিয়েছেন এ.এফ.এম. আলিমউজ্জামান]
Transliteration in English
mago tomar kole janme
peyechi sukher alo
taito tomay jiban diyeo
tai besechi bhalo।।
tomar buker sudhay ami
sbapn dekhi mugdh chokhe
shishir kana patr chuye
praner parash pelo।।
ekhane padma meghna jamuna
phalgu dhara baye chale jay
kulu kulu dheu kalrole nache
bangla mayer kole।।
[gantir katha o sur diyechen e.eph.em. alimaujjaman]