মাইজভান্ডার কত দূর
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Maijbhandar Koro Dur Lyrics
মাইজভান্ডার কত দূর
Maijbhandar Koro Dur Lyrics
মাইজ ভান্ডার কত দূর
ঐ দেখা যায় ফটিকছড়ি সামনে নানুপুর।
মক্কা মদিনা বাগদাদ ছেড়ে
ভারত বর্ষের পূর্ব পাড়ে
চট্টগ্রামের উত্তর ধারে
ভান্ডার জহুর। ঐ
তিন মৌজার মাথা
ত্রিপিনীর ঘাটের দেবতা
ত্রিমন্ডের ধ্যান কর্তা
একতালে তিন সুর। ঐ
আল্লাহ রাসুল অলিআল্লাহ
তিলের মধ্যে একের খেলা
তওহীদের গুনাবলী
বাশি বাজে সুমধুর।ঐ
কেহ বলে যাওয়া গুনা
কেহ করে যাইতে মানা
কেহ আশেক দেওয়ানা
কর্মকরে ধর্মপুর।ঐ
জাতিধর্ম নির্বিশেষে
ভান্ডরে যায় মন হরষে
কোটি কোটি নারী পুরুষে
জিকির করে সুরাসুর।ঐ
গাউসুল আজম মাইজ ভান্ডরী
শেষ যামানার পার কান্ডারী
সেরাতুল মোস্তাকিমের দিশারী
নুরনবীর নুর।ঐ
হারুন কয় যার এস্কের জোর
তার নাই কাছে নাই নিকট দুর
কোটি বছরের পথ
পলকে হয় দুর। ঐ
Transliteration in English
Maijbhandar Koro Dur Lyrics maij bhandar kat dur oi dekha jay phatikachri samne nanupur। makka madina bagdad chere bharat barsher purb pare chattgramer uttar dhare bhandar jahur। oi tin moujar matha tripinir ghater debta trimnder dhjan karta ektale tin sur। oi allah rasul oliallah tiler madhje eker khela taohider gunabli bashi baje sumdhur।oi keh bale jaoa guna keh kare jaite mana keh ashek deoana karmakre dharmpur।oi jatidharm nirbisheshe bhandre jay man harshe koti koti nari purushe jikir kare surasur।oi gausul ajam maij bhandri shesh jamanar par kandari seratul mostakimer dishari nuranbir nur।oi harun kay jar esker jor tar nai kache nai nikat dur koti bachrer path palke hay dur। oi