মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নিগম বিচারে সত্য গেলো যে জানা

মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।

নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে।

যাহার ভার দ্বীন দোনে দিলেন রব্বানা।।

পুরুষ পরওয়ারদিগার
অঙ্গে আছে প্রকৃতি তার।

প্রকৃতি, প্রকৃতি সংসার সৃষ্টি সবজনা।।

ডিম্বুর মধ্যে কে বা ছিল
বাহির হইয়া কারে দেখিল।

লালন কয় সে ভেদ যে পেল
ঘুচলো দিনকানা।।

Transliteration in English

nigam bichare satj gelo je jana

mayere bhajile hay tar baper thikana।।

nigam khabar nahi jene
ke ba se mayere chene।

jahar bhar dbin done dilen rabbana।।

purush paraoardigar
ongge ache prakriti tar।

prakriti, prakriti sangsar srishti sabajna।।

dimbur madhje ke ba chil
bahir haiya kare dekhil।

lalan kay se bhed je pel
ghuchlo dinkana।।