মেঘ বলেছে যাব যাব

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Megh Boleche Jabo Jabo Lyrics
মেঘ বলেছে যাব যাব

Megh Boleche Jabo Jabo Lyrics

মেঘ বলেছে ‘যাব যাব’,
রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে
— আমি তো আর নাই’ ॥
দুঃখ বলে ‘রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই
আমি আর কিছু না চাই’ ॥
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে’,
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’ ॥

Transliteration in English

Megh Boleche Jabo Jabo Lyrics

megh baleche ‘jab jab’,
rat baleche ‘jai’,
sagar bale ‘kul mileche
— ami to ar nai’ ॥

duhkh bale ‘rainu chupe
tahar payer chihnrupe’,
ami bale ‘milai
ami ar kichu na chai’ ॥

bhuban bale ‘tomar tare ache baranmala’,
gagan bale ‘tomar tare laksh pradip jbala’।
prem bale je ‘juge juge tomar lagi achi jege’,
maran bale ‘ami tomar jibanatri bai’ ॥