মোদের গরব মোদের আশা

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
( মরি হায়, হায়রে! )
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ’লে কাঁদা হাসা ||

Transliteration in English

moder garab, moder asha, a mari bangla bhasha!
tomar kole, tomar bole, katai shanti bhalbasa!
ki jadu bangla gane! gan geye dar majhi tane,
( eman kotha ar ache go! )
geye gan nache baul, gan geye dhan kate chasha ||

oi bhashatei nitai gora, anal deshe bhakti-dhara,
( mari hay, hayre! )
ache koi eman bhasha eman duhkh-shranti-nasha ||

bidjapti, chandi, gobin, hem, madhu, bangkim, nabin :
( arao kat madhup go! )
oi phulerai madhur rase badhlo sukhe madhur basa ||

bajiye rabi tomar bine, anlo mala jagt jine!
( garab kothay rakhi go! )
tomar charan-tirthe aji jagt kare jaoa-asa ||

oi bhashatei pratham bole, daknu maye ‘ma, ma’ b’le ;
oi bhashatei balbo hari, sangg h’le kada hasa ||

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোদের গরব মোদের আশা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মোদের গরব মোদের আশা” গানটি শুরু হয়:

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,( এমন কোথা আর আছে গো! )গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,( মরি হায়, হায়রে! )আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন 🙁 আরও কত মধুপ গো! )ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!( গরব কোথায় রাখি গো! )তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মোদের গরব মোদের আশা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।