মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মুখে পড় রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ।
আইল ভেজিলেন রাসুলুল্লাহ।।
নামের সহিত রূপ
ধিয়ানে রাখিয়া জপো।
বেনিশানায় যদি ডাকো
চিনবে কি রূপ কে আল্লাহ্।।
লা ইলাহা নফি সে হয়
ইল্লালাহ সেই দ্বীন দয়াময়।
নফি এজবাত ইহারে কয়
সেইতো এবাদতুল্লাহ।।
লা শরিক জানিয়া তাকে
পড় কালাম দেলে মুখে।
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নূর তাজেল্লা।।
বলেছেন সাঁই আল্লাহ্ নূরি
এই জেকেরের দরজা ভারি।
সিরাজ সাঁই তাই কয় ফুকারি
শোন রে লালন বেলিল্লাহ।।
Transliteration in English
mukhe par re sadai la ilaha illallah। ail bhejilen rasulullah।। namer sahit rup dhiyane rakhiya japo। benishanay jadi dako chinbe ki rup ke allah।। la ilaha naphi se hay illalah sei dbin dayamay। naphi ejbat ihare kay seito ebadtullah।। la sharik janiya take par kalam dele mukhe। mukti pabi thakbi sukhe dekhbi re nur tajella।। balechen sai allah nuri ei jekerer darja bhari। siraj sai tai kay phukari shon re lalan belillah।।