মন তোর আপন বলতে আর কে আছে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।
থাক সে ভবের ভাই বেরাদার
প্রাণপাখি সেও নয় আপনার।
পরের মায়ায় মজে এবার
প্রাপ্ত ধন হারায় পিছে।।
মিছে মায়ার মদ খেও না
প্রাপ্তপদ ভুলে যেও না।
এবার গেলে আর হবেনা
পড়বি কয় যুগের প্যাঁচে।।
সারা নিশি দেখ মনুরায়
নানান পক্ষী এক বৃক্ষে রয়।
যাবার বেলায় কে কারে কয়
দেহ প্রাণ তেমনি সে যে।।
আসতে একা এলি রে মন
যেতেও একা যাবি তখন।
সিরাজ সাঁই বলে রে লালন
কার নাচায় নাচো মিছে।।
Transliteration in English
man tor apan balte ar ke ache। tumi kar kaday kado miche।। thak se bhaber bhai beradar pranpakhi seo nay apnar। parer mayay maje ebar prapt dhan haray piche।। miche mayar mad kheo na praptapad bhule jeo na। ebar gele ar habena parbi kay juger pjache।। sara nishi dekh manuray nanan pakshi ek brikshe ray। jabar belay ke kare kay deh pran temni se je।। aste eka eli re man jeteo eka jabi takhan। siraj sai bale re lalan kar nachay nacho miche।।