মন তোর ইচ্ছে গুলো
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Mon Tor Ichhegulo Lyrics
মন তোর ইচ্ছে গুলো
Mon Tor Ichhegulo Lyrics
মন তোর ইচ্ছে গুলো, কার ইশারায় চলে
মন তুই থাকিস কোথায়, আগুন নাকি জলে
আশা গুলো ভাষা খুজে তোকে ভেবে, সময় থাকে আয়োজনে
খুজি তোরে, কাছে দূরে
ভিতরে বাহির জুড়ে যে বাতাস খেলা করে, যে বাতাসে বাঁচেরে জীবন
স্বর্গ নরক সেতো মানুষের অন্তরে, খুজবার নেই প্রয়োজন
এই দেহের নিঃশ্বাসে তোর চলাচল, কারনে কি অকারণ
খুজি তোরে, কাছে দূরে
আকাশ পাতাল মাঝে যে মায়া আবেগে, লক্ষ্য প্রাণের যাতায়াত
সপ্নের যাওয়া আসা, প্রাণে প্রাণে মিলা মেশা, সেখানে বলো কার হাত
তোর প্রাণে প্রাণটা বেধে প্রহর কাটে, বিধাতার নিয়ম মেনে
খুজি তোরে, কাছে দূরে
Transliteration in English
Mon Tor Ichhegulo Lyrics man tor ichche gulo, kar isharay chale man tui thakis kothay, agun naki jale asha gulo bhasha khuje toke bhebe, samay thake ayojne khuji tore, kache dure bhitre bahir jure je batas khela kare, je batase bachere jiban sbarg narak seto manusher ontre, khujbar nei prayojan ei deher nihshbase tor chalachal, karne ki okaran khuji tore, kache dure akash patal majhe je maya abege, lakshj praner jatayat sapner jaoa asa, prane prane mila mesha, sekhane balo kar hat tor prane pranta bedhe prahar kate, bidhatar niyam mene khuji tore, kache dure