মনে কি পড়ে না পথিক
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Mone Ki Pore Na Pothik Lyrics
মনে কি পড়ে না পথিক
মনে কি পড়ে না পথিক
মনে কি পড়ে না পথিক
আসিয়াছ কত দূরে,
কেন মরীচিকার পিছে
মরিতেছ ঘুরে-ঘুরে।
ভবে আসবার পূর্বে মাতৃগর্ভে
কি বলিয়া এসেছ,
কারে ভালবাসবে বলে
কারে ভালবেসেছ।
দেখো, দিনে-দিনে ফুরাল দিন
সোনার দেহ হল ক্ষীণ,
আবার কবে পাবে সুদিন
ডাকিতে সেই প্রাণবন্ধুরে।
দূর-দূরান্তর পাহাড়-নদী
করিয়াছ অতিক্রম,
জানো না কি কোথায় তোমার
বিশ্রাম করিবার আশ্রম।
কোথায় গেলে পাবে শান্তি
কতদিনে যাবে ক্লান্তি,
ঘুচল না তোর মনের ভ্রান্তি
কাঁদতে হবে অন্ধকারে।
যুগ-যুগান্তর গত হল
হল না রে পথের শেষ,
ওরে, মনে কি পড়ে না পথিক
ঘুরিতেছ কত দেশ।
চলেছ যার পিছে-পিছে
কয়দিন সে আর থাকবে কাছে,
আজ যে তোমার কাছে আছে
কাল পালাবে তোমায় ছেড়ে।
ওরে পথিক, পিছন পানে চেয়ে দেখ
আসিয়াছ কত দূর,
কানে কি শোন না তোমার
বিদায়বেলার নিদান সুর।
ঝড় উঠেছে নীলাকাশে
ঘর ভাঙবে ঘূর্ণি বাতাসে,
কাঙাল বল্লভ মরল এসে
পথ ভুলবি পথে পড়ে।
Mone Ki Pore Na Pothik Lyrics
Transliteration in English
Table of Contents Toggle mane ki pare na pathikMone Ki Pore Na Pothik Lyrics mane ki pare na pathik mane ki pare na pathik asiyach kat dure, ken marichikar piche maritech ghure-ghure। bhabe asbar purbe matrigrbhe ki baliya esech, kare bhalbasbe bale kare bhalbesech। dekho, dine-dine phural din sonar deh hal kshin, abar kabe pabe sudin dakite sei pranabndhure। dur-durantar pahar-nadi kariyach otikram, jano na ki kothay tomar bishram karibar ashram। kothay gele pabe shanti katdine jabe klanti, ghuchal na tor maner bhranti kadte habe ondhkare। jug-jugantar gat hal hal na re pather shesh, ore, mane ki pare na pathik ghuritech kat desh। chalech jar piche-piche kaydin se ar thakbe kache, aj je tomar kache ache kal palabe tomay chere। ore pathik, pichan pane cheye dekh asiyach kat dur, kane ki shon na tomar bidaybelar nidan sur। jhar utheche nilakashe ghar bhangbe ghurni batase, kangal ballabh maral ese path bhulbi pathe pare। Mone Ki Pore Na Pothik Lyrics