মনের হলো মতিমন্দ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মনের হলো মতিমন্দ ।
তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে।
গুরুর দয়া হবে কিসে
দেখে ভক্তিবিহীন পশুর ছন্দ।।
ত্যাজিয়ে সুধারতন
গরল খেয়ে ঘটাই মরণ।
মানি নে সাধু গুরুর বচন
তাইতে মূল হারায়ে শেষে হইরে ধন্ধ।।
বালক বৃদ্ধ সকলে কয়
সাধুচিত্ত আনন্দময়।
লালন বলে আমার সদাই
যায় না মনের নিরানন্দ।।
Transliteration in English
maner halo matimand । taite haye railam ami janm-ondh।। bhabarngge thaki maje bhab daray na hriday majhe। gurur daya habe kise dekhe bhaktibihin pashur chand।। tjajiye sudharatan garal kheye ghatai maran। mani ne sadhu gurur bachan taite mul haraye sheshe haire dhandh।। balak briddh sakle kay sadhuchitt anandamay। lalan bale amar sadai jay na maner niranand।।