মনের কথা বলবো কারে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
মনের তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধনা
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।।
কটিতে কৌপীন পরিবো
করেতে করঙ্গ নেবো
মনের মানুষ মনে রাখবো
কর যোগাবো মনের শিরে।।
যে দায়ের দায় আমার এ মন
রসিক বিনে বুঝবে কোনজন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় তা বিনয় করে।।
Transliteration in English
maner katha balbo kare man jane ar jane maram majechi man diye jare।। maner tinti basna nadiyay karbo sadhna naile maner biyog jay na taite chidam e hal more।। katite koupin paribo karete karangg nebo maner manush mane rakhbo kar jogabo maner shire।। je dayer day amar e man rasik bine bujhbe konajan gour haye nander nandan lalan kay ta binay kare।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মনের কথা বলবো কারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মনের কথা বলবো কারে” গানটি শুরু হয়:
মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরমমজেছি মন দিয়ে যারে।।
মনের তিনটি বাসনানদীয়ায় করবো সাধনানইলে মনের বিয়োগ যায় নাতাইতে ছিদাম এ হাল মোরে।।
কটিতে কৌপীন পরিবোকরেতে করঙ্গ নেবোমনের মানুষ মনে রাখবোকর যোগাবো মনের শিরে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“মনের কথা বলবো কারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।