মনেরে বুঝাবো কত

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মনেরে বুঝাবো কত ।

যে পথে মরণ ফাঁসি
সেই পথে মন সদাই রত।।

যে জলে লবন জন্মায়
সেই জলে লবন গলে যায়।

তেমনি আমার মন মনুরায়
মরণ ফাঁসি নিচ্ছে সে তো।।

চারের লোভে মত্স্য গিয়ে
চালির উপর পড়ে ঝাঁপিয়ে,
তেমনি আমার মন ভেয়ে
একা একা হচ্ছে হত।।

সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি।

শক্তিহারা ভাবুক যিনি
সেকি পাবে গুরুর পদ।।

Transliteration in English

manere bujhabo kat ।

je pathe maran phasi
   sei pathe man sadai rat।।

je jale laban janmay
sei jale laban gale jay।

temni amar man manuray
maran phasi nichche se to।।

charer lobhe matsj giye
chalir upar pare jhapiye,
temni amar man bheye
eka eka hachche hat।।

siraj sai darbesher bani
bujhbi lalan dini dini।

shaktihara bhabuk jini
seki pabe gurur pad।।